খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে নতুন নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

[ccfic]

ডেস্ক :

বিদেশ ভ্রমণের ভিসার আবেদন প্রক্রিয়ায় জমা দেওয়া ব্যাংক নথি দ্রুত ও সহজে যাচাই করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড যুক্ত করতে হবে।বিদেশ ভ্রমণের ভিসার আবেদন প্রক্রিয়ায় জমা দেওয়া ব্যাংক নথি দ্রুত ও সহজে যাচাই করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড যুক্ত করতে হবে।মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন দেশে ভিসার আবেদন করার সময় বাংলাদেশি নাগরিকদের দূতাবাস বা ভিসা সেন্টারে নানা ধরনের ব্যাংক নথি জমা দিতে হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে এসব নথির সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলোকে জটিলতায় পড়তে হয়। এতে ভিসা প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক ব্যয়ও বৃদ্ধি পায়।এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক স্টেটমেন্টসহ সংশ্লিষ্ট নথি ডিজিটাল উপায়ে দ্রুত যাচাইয়ের সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনের জন্য সরবরাহ করা ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে কিউআর কোড সংযুক্ত থাকতে হবে, যাতে অনলাইনে তথ্য যাচাই করা যায়।কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরুর ও শেষের স্থিতি এবং স্টেটমেন্ট প্রস্তুতের তারিখসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। এ ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT