খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

ময়মনসিংহে গ্রেফতার আরসা সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের ২ মামলা

[ccfic]

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহে গ্রেফতার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যসহ ১০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ৩০ লাখ টাকা ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ১১‍‍`র সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান রুপালী বাংলাদেশকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হলেন- হাসান, আসমাউল হোসনা, শাহিদ, শাহিনা, সোনোয়ারা, আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতউল্লাহ।এর আগে গত সোমবার ভোররাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে দুই শিশুসহ ৬ জনকে আটক করা হয়।ওসি শফিকুল ইসলাম খান বলেন, ৪ জনকে ময়মনসিংহ ও ৬ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সঙ্গবদ্ধ হয়ে পরিকল্পনা করছিলেন। আসামিরা নারায়ণগঞ্জ রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT