খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের সমাপ্তি: ভোলাহাটে গ্রাম পুলিশ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা

[ccfic]

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ তিন দশক ধরে জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেবা দেওয়ার পর রাজকীয় বিদায় পেলেন গ্রাম পুলিশ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম (৬৭)। মঙ্গলবার (১২ মে, ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় তার অবসর জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদায়ী গ্রাম পুলিশ নজরুল ইসলাম ভোলাহাট থানাধীন ১ নং গোলাহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি চর ধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। বিগত ৩০ বছর ধরে তিনি ইউনিয়ন পরিষদের সেবার পাশাপাশি পুলিশের সহযোগী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক নিজ কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে ওসির পক্ষ থেকে নজরুল ইসলামের হাতে সম্মাননা হিসেবে তুলে দেওয়া হয়: জায়নামাজ ,টুপি ,তসবিহ,আতর উপহার প্রদানের পাশাপাশি চা-নাস্তার মাধ্যমে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় গ্রাম পুলিশের অন্যান্য সদস্য এবং থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন,গ্রাম পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে পুলিশের কান ও চোখ হিসেবে কাজ করেন। জনাব নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ ত্যাগ ও সেবাকে সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা তার অবসর জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করি।”বিদায়ী মুহূর্তে আবেগাপ্লুত হয়ে নজরুল ইসলাম তাকে সম্মান জানানোর জন্য ভোলাহাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ কর্মজীবন শেষে এমন সম্মানজনক বিদায় গ্রাম পুলিশের অন্য সদস্যদের মাঝেও অনুপ্রেরণা যোগাবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT