খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ’

[ccfic]

ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সেবা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নতুন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে দায়িত্বস্থলে ছিলেন না ফিজিওথেরাপি সেবাকর্মীরা। ফলে চিকিৎসাসেবা নিতে এসে দুর্ভোগে পড়েন রোগীরা।রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ অভিজ্ঞতার কথা জানান।খুলনার সময়ের খবরের পাঠকের জন্য ড. আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়ে ক্লাস নেই এখন। আজ ক্লাসের পর সেখানকার মেডিকেল সেন্টারে গেলাম। অনেকক্ষণ বসে বা ঘুমিয়ে থাকলে হাঁটুর উপর মাসল্-এ খুব ব্যথা হয়। সেখানে ফিজিওথেরাপি দিতে হয়।তিনদিন দিলাম। অবস্থা একটু ভালো হলো। এরপর শুক্র-শনিবার, মেডিক্যাল সেন্টার বন্ধ। এই সুযোগে ব্যথা বাড়লো। আজ ক্লাস শেষে তড়িঘড়ি করে মেডিকেল সেন্টারে গেলাম। দেখি, ফিজিওথেরাপি দেয়ার কেউ নেই সেখানে। আরও অনেকেই নেই। জানা গেলো ঢা.বি.র অতি উচ্চপদে নতুন একজন নিয়োগ পেয়েছেন। তাকে ফুল দিতে গেছেন তারা।নতুন উচ্চপদধারী আমার ছোট ভাই তুল্য। ভালো গবেষক ও পরোপকারী মানুষ। তিনি ঘোষণা দিয়েছিলেন ফুলের শুভেচ্ছা নিবেন না। তারপরও এই অবস্থা।বারান্দা ভর্তি ঘোরাফেরা করছে রোগী, সাথের লোকজন। ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ সেখানে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT