খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

[ccfic]

ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়া গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী সুমন মিয়াকে দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৯ মে) দক্ষিণ আফ্রিকার কেজেডএন (কোয়াজুলু-নাটাল) প্রদেশের নিউ ক্যাসেল শহরে এ ঘটনা ঘটে।নিহত সুমন মিয়া (৩৮) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মইজ উদ্দিনের ছোট ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সুমন দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিউ ক্যাসেল শহরের নিকট এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে তিনি সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।ঘটনার দিন ব্যবসায়িক কাজে মালামাল ক্রয়ের উদ্দেশ্যে তিনি শহরে যান। পরে মালামাল নিয়ে ফেরার পথে বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৫টা এবং দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় দুপুর ১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত সুমনের মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সুমনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। গ্রামের বাড়িতেও চলছে কান্নার রোল। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, সুমন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। বিদেশে থেকে পরিবারের জন্য অনেক কষ্ট করেছে। তার এমন মর্মান্তিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT