খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে খুলনা জেলা জেডসিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা।
  রবীন্দ্রনাথ শুধু কবি নন, কৃষি ও গ্রামীণ উন্নয়নেরও পথপ্রদর্শক. খুলনার জেলা প্রশাসক.
  ‘ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ’
  লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯
  দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, গোয়ালঘরের মেঝে খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার
  সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টিপাত
  রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ,মাঝপথে কাজ বন্ধ করতে বাধ্য হন ঠিকাদার
  পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের ভাষণ:কেএমপি

সংস্কারের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেলো কেশবপুর ক্লাব 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:

কেশবপুরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঐতিহ্যবাহী ক্লাব, যেখানে একদিন ক্রীড়া, আড্ডা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্রবিন্দু ছিলো সেটা আজ ১৭বছর পর প্রাণ ফিরে পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠলেন ক্রীড়ামোদীরা।যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী কেশবপুর ক্লাব দীর্ঘ ১৭ বছর পর নতুনভাবে সাজানো হলো। সংস্কারের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেয়েছে। নতুন রূপে সজ্জিত ক্লাব প্রাঙ্গণে এখন প্রতিদিন বিকেল হলেই জমে উঠছে আড্ডা, খেলাধুলা ও তরুণদের প্রাণচাঞ্চল্য। স্থানীয়দের ভালোবাসা, সামাজিক সম্প্রীতি ও সর্বদলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় কেশবপুর ক্লাব আবারও হয়ে উঠেছে এলাকার অন্যতম প্রাণকেন্দ্র।সম্প্রতি কেশবপুর ক্লাবের আয়োজনে ২০২৬ সালের জমজমাট কেরামবোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করতে ক্লাব প্রাঙ্গণে ভিড় করছেন। স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর পর কেশবপুর ক্লাবে এত বড় পরিসরে খেলাধুলার আয়োজন হওয়ায় নতুন প্রজন্মের মাঝেও ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আবু নাইম, কেশবপুর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায় বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজী, ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুল রহমান, নাহিদ হাসান ইমন, নয়ন, যুবদল নেতা মোঃ হেলাল উদ্দিন বিশ্বাস, আঃ রহমান বিশ্বাস, রাজিব, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান কারী প্রমূখ। কেশবপুর পৌর সভার আয়োজক সূত্রে জানা গেছে, কেশবপুর ক্লাবকে নতুনভাবে সাজাতে স্থানীয় তরুণ সমাজ ও বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায় বিশ্বাস ক্লাবটির উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অবদান রেখেছেন। স্থানীয়দের মতে, তার আন্তরিকতা ও ভালোবাসার কারণেই ক্লাবটি নতুন প্রাণ ফিরে পেয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, কেশবপুর ক্লাব এখন শুধু একটি খেলাধুলার কেন্দ্র নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, সৌন্দর্য ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতীক হয়ে উঠছে। বিকেল হলেই ক্লাব প্রাঙ্গণে তরুণদের উপস্থিতি বাড়ছে এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সামাজিক পরিবেশ তৈরি হচ্ছে।কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “কেশবপুর ক্লাবের এমন সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় কেশবপুর ক্লাবের পাশে থাকবো এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।” এ বিষয়ে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, “আমরা কেশবপুর ক্লাবকে সুন্দর ও মানসম্মতভাবে গড়ে তুলতে চাই। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও ক্লাবের উন্নয়নে আমরা কাজ করে যাব।”ক্লাবে কেরামবোর্ড প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, ওবায় বিশ্বাস ও মোহাম্মদ রাজু, রানার আপ হন তরিকুল ও আলম পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।পরিশেষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস খেলোয়াড়, দর্শক ও ক্লাব সদস্যদের মাঝে নতুন গেঞ্জি উপহার দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু ও জয়েন্ট সেক্রেটারি রবিউল ইসলাম।স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেশবপুর ক্লাবের এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন সাজে কেশবপুর ক্লাব এখন পুরো উপজেলায় সৌন্দর্য, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য প্রতীক হিসেবে পরিচিতি লাভ করবে এটাই ক্রীড়ামোদীদের প্রত্যাশা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT