খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

[ccfic]

ডেস্ক :

সাতক্ষীরায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের নাম জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদার এর ছেলে।পুলিশ জানায়, শনিবার সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন ফিংড়ী ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর পশ্চিম পার্শ্বে জনৈক দাউদ মাস্টারের ঘেরের ভিতর পুকুরের দক্ষিন পূর্ব কিনারে পানির মধ্যে এক ব্যক্তির দুই পা ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়।খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এস আই মোঃ হাবিবুর রহমান সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ এর মরদেহ উদ্ধার করে। মৃতের ডান চোখের উপর বরাবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের মধ্যে পুকুরের পানিতে ফেলে দেয়।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT