খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে বৈধ ক্ষুদ্র ব্যাবসায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী-এর নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (০৭ মে-২৬) রাতে উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী প্রভাষক তবিবুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নবনির্বাচিত নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ।এ সময় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভার ২জন করে মোট ২৪ জন অসহায় ও কর্মসংস্থানহীন ব্যক্তিকে প্রায় ২ লাখ টাকা ব্যবসায়ীক সহায়তা প্রদান করা হয়। ব্যবসায়ীরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি হয়ছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT