খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জহুরা উসমান খান মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

[ccfic]

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান। বুধবার (৬ মে) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ​২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সহায়তা।মাদরাসার সহ-সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন খাঁন বলেন, জীবনে সাফল্য অর্জনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল শিক্ষা জীবনের এক একটি মাইলফলক। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আব্দুল মালিক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা, মাদরাসার সহকারী শিক্ষক নবীবুর রহমান ও জাকিয়া বেগম।ক্বারী মানিক মিয়ার পবিত্র কুরআন তিলাওয়াত ও সংবর্ধিত শিক্ষার্থী ছাবিব খানের ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্টানের অতিথিরা।এসময় মাদরাসার সহকারী মৌলভী লায়েক আহমদ, দিদারুল ইসলাম, জৈন উদ্দিন, আনছার আহমদ, সহকারী শিক্ষক মোছা. শিউলী বেগম, মোছা. লিজা বেগম, মো. আব্দুল করিম, জুনিয়র মৌলভী মো. আলা উদ্দিন পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT