খুলনা, বাংলাদেশ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অধ্যয়নের বিকল্প নেই
  রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন
  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও

রূপসায় নামাজ পড়তে যাবার পথে যুবতী ধর্ষণ, আটক-১

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক /রূপসায় যুবতীকে ধর্ষণের ঘটনায় ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন যুবতীর মাতা। পুলিশ ধর্ষক রাতুল নামে এক যুবককে গ্রেফতার করেছে।আসামীরা হলেন, রাতুল মাঝি, শুকুর আলী,রতন ও মহাসিন।মামলা সূত্রে জানা যায়, উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার রবিউল ইসলাম পরিবার নিয়ে রিকসা চালিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে। গত ১৩মার্চ সন্ধ‍্যার পর পাশের বাড়িতে তারাবী নামাজ পড়তে যাবার পথে মাছের ঘেরের পাশে পৌছালে রাতুলসহ অন‍্যরা যুবতীর মুখ চেপে ধরে জাকির এর কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।
বাড়িতে এসে ঘটনার বিষয়টি যুবতী তার পরিবারকে জানায়। তারা আইনগত ব‍্যবস্থা নিতে চাইলে আসামী মহাসিন মামলা না করার জন‍্য হুমকি প্রদান করে বলে এজাহারে উল্লেখ করেছেন। মামলা নং-১৩, তাং–১৫/৩/২৫ইং।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তাএস আই নকিব ইকবাল জানান, রাতুলকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT