খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি :

কেশবপুরে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সমাধান’-এর ব্যবস্থাপনায়, ‘অরবিস ইন্টারন্যাশনাল’-এর অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কেশবপুরে ছানী রোগী বাছাই উপলক্ষে ওই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৫ মে-২৬) সারাদিন ব্যাপী কেশবপুরে সমাধান সংস্থার প্রধান কার্যালয় অনুষ্ঠিত এই ক্যাম্প পরিচালনা করেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যসিসট্যান্ট সার্জন ডাঃ মোঃ হাবিবুল্লাহ ও তার সহকারীবৃন্দ। সমাধান সংস্থার বিভিন্ন শাখাভুক্ত সমিতির সদস্যসহ অন্যান্য চক্ষু রোগীদেরকে এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। চক্ষু পরীক্ষার পর অপারেশন উপলক্ষ্যে ছানী রোগী চিহ্নিত করা হয় এবং বাকি রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এই চক্ষু ক্যাম্পে মোট ৯০ জন রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সমাধান সংস্থার পরিচালক (সাধারণ) শাহীনুর রহমান, পরিচালক (অর্থ) শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রায়হান আহমেদ শুভসহ অন্যান্য কর্মকর্তা।জানা যায়, অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে ২৪ জন ছানী রোগী সনাক্ত করা হয় এবং তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য তাৎক্ষণিকভাবে শিরোমণি বাদামতলা খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতালে নিজস্ব গাড়ী যোগে নিয়ে যাওয়া হয়। চক্ষু অপারেশন শেষে আগামী ৭ মে পুনরায় গাড়ী যোগে তাদের কেশবপুরে পৌঁছে দেয়া হবে। ছানী রোগীরা জানান, বিনামূল্যে অপারেশনে আমরা একটা বড়ো খরচের হাত থেকে বেঁচে যাবো। সাথে সাথে এই কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT