খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ
  কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড
  প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ
  আমুর বাসভবনে ফের ভাঙচুর
  শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি
  বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি।
  ক্রিকেটার নাসির-তামিমার সাজা হবে কি না, জানা যাবে ১০ জুন

আমুর বাসভবনে ফের ভাঙচুর

[ccfic]

ডেস্ক :

কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসবভনে আবারো হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওইদিনই বিকেলে ঝালকাঠিতে আমুর বাসভবনে ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরেপরে সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে তারা বুধবার দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে ভাঙচুর চালায়। বাসাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। রাতে ওই ভবননের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ও ডলার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রধান ফটকটিও ছিল খোলা। স্থানীয় বাসিন্দারা ভাঙা ভবনের মধ্যে ময়লা আবর্জনা ফেলতেন।পরে সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে তারা বুধবার দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে ভাঙচুর চালায়।ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ফ্যাসিস্ট আমলে আমির হোসেন আমু ছিলেন আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক। তাই তার বাসবভনটি পুড়িয়ে ময়লার ভাগাড় বানানো হয়েছে। এই ভবন যারা সংরক্ষণের উদ্যোগ নেবে, তাদের প্রতিহত করা হবে। ভবনটি ভাঙাচোরা দেখে সবার মনে থাকবে, কেউ ভবিষ্যতে যেন ফ্যাসিবাদী হয়ে না যায়। তাহলে তাদের পরিণামও এমন হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT