খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

সন্তানের গলায় ছুরি ধরে নারী ধর্ষণের চেষ্টাকারী কুলাঙ্গার লম্পট আটক

[ccfic]

যশোরে শিশু সন্তানের গলার ছুরি ধরে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট যুবক হাসানকে আটক করেছে পুলিশ। আটককৃত হাসান উপ-শহর শফিউল­ার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে।
পুলিশ জানায়, ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু হাসান রোববার রাত ৯টার দিকে ভিকটিমের বাড়িতে যায়। সে জানায়, তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে ভিকটিমের বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর, ভিকটিম পাশের রান্না ঘরে যান। কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন ভিকটিম। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে। সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ভিকটিম নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়। পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরই উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT