খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ডিবির অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই

[ccfic]

ডেস্ক রিপোর্ট,মোঃ কামাল হোসেন:

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অদ্য ৫মে ২০২৬ ইং মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেন। যানা যায় মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলো ১/ শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩)।২/ মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)। জেলা গোয়েন্দা পুলিশ (​ডিবি পুলিশ) নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লা আল ফারুক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেপ্তার করেন।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ার এর সামনে চোরাই মোটরসাইকেল বেচা কেনার সময় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ এর উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল জব্দ করেন।​জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT