খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী,চাঁদাবাজও ১০ (দশ) টি মামলার পলাতক আসামী জুয়েল-বোরহান বাহিনীর প্রধান জুয়েল সরদার (৩২) গ্রেফতার
  নরসিংদীতে ডিবির অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই
  রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন
  নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার।
  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 
  ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ ডাকাত সর্দার রাজুর ওপর আরও একদফা হামলা
  
  উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু সংলগ্ন সড়ক

মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক রিপোর্ট :

নওগাঁর মান্দা উপজেলায় মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ীর নাম আঁখি বেগম (৩০)। তিনি হুলিবাড়ি গ্রামের বাসিন্দা ও আনারুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন।পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুজন খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হুলিবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আঁখি বেগমকে গ্রেপ্তারসহ তার কাছ থেকে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনায় মাদকদ্রব্য আইনে আঁখি বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

©

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT