খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

[ccfic]

ডেস্ক রিপোর্ট,রনজিৎ সরকার রাজ:

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে চলছে বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব। ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যোগ্য অনুষ্ঠান রাধা-গোবিন্দের লীলা কীর্তনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।মঙ্গলবার (৫ মে) মহোৎসব পরিদর্শনে আসেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এ সময় তারা মন্দিরের সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে অতিথিরা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সুষ্ঠুভাবে মহোৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং সকল ধর্মপ্রাণ ভক্তদের অংশগ্রহণে এ মহোৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT