খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু সংলগ্ন সড়ক

[ccfic]

ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই একটি সেতু সংলগ্ন সড়কের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনচালকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সড়কের অংশ ভেঙে পড়েছে।স্থানীয়দের মতে, সোমবার (৪ মে) রাতের কোনো এক সময় সড়কটি ধসে পড়ে। জানা যায়, প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকার বেশি। কাজটি বাস্তবায়ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে সেতুটি উদ্বোধন করা হয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ে সড়ক ধসে পড়েছে।স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, হঠাৎ করে সড়কের এমন অবস্থা তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত সংস্কার কাজ শুরু এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বামী পলাতকএ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সড়কের যে অংশটি ধসে পড়েছে, সেটি আমরা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কাজের কিছু অংশ এখনও চলমান রয়েছে। যে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে দ্রুত মেরামত করা হবে।ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি নিয়োগে দুপক্ষ মুখোমুখিউপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে পুনরায় চলাচল স্বাভাবিক করা হবে।স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সড়কটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT