খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী. ৮ মে উদ্বোধন, চলবে তিনদিন.
  বিজয় থালাপাতি : নায়ক থেকে নেতার উত্থান
  ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের
  বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  দীর্ঘ সময় পর সংসদে নারী আসনে খুলনার জায়গা না পাওয়ায় হতাশা ও আলোচনা
  মণিরামপুর থানা পুলিশের সফল অভিযান; ৪৮ ঘণ্টায় অপহৃত নাবালিকা উদ্ধার
  আওয়ামী মার্কা আলাপ সংসদে কেন
  পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণা আজ
  প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে যুবক

সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরুর পর পাল্টা জবাব দেয় তেহরান। প্রতিশোধ নিতে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তারা। এ সময় নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তা ঝুঁকি কমায় আরোপিত সব ধরনের বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় আমিরাত। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় সব বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে একটি পোস্টে বলেছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালন ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’ঘোষণাটি এ পথে চলাচলকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। কারণ, আন্তর্জাতিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ও অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই ও আবুধাবি। এ দুটি বিমানবন্দরই ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে তেহরানের প্রতিশোধমূলক হামলা এ অঞ্চলের আকাশসীমার একটি বড় অংশ বন্ধ করে দিতে বাধ্য করেছে। এতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘ পাল্লার ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়।যুদ্ধের জেরে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েতসহ অন্তত আটটি দেশ তাদের আকাশসীমা সম্পূসংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এবং ফ্লাইদুবাই সাময়িকভাবে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে; অন্যদিকে ইতিহাদ আবুধাবি থেকে সব ফ্লাইট ছাড়া স্থগিত করেছে।বিমান চলাচলসংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা সিরিয়ামের মতে, সংঘাতের প্রথম দিনগুলোতে এ অঞ্চলে আসা-যাওয়ার ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।র্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে।সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এবং ফ্লাইদুবাই সাময়িকভাবে তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে; অন্যদিকে ইতিহাদ আবুধাবি থেকে সব ফ্লাইট ছাড়া স্থগিত করেছে।বিমান চলাচলসংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা সিরিয়ামের মতে, সংঘাতের প্রথম দিনগুলোতে এ অঞ্চলে আসা-যাওয়ার ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT