খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুরে যৌথ মাদকবিরোধী অভিযান: গাঁজা সেবনে ৩ জনের কারাদণ্ড

[ccfic]

বিশেষ প্রতিনিধি,পরেশ দেবনাথ:

যশোর কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার (০৩ মে-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।সাজাপ্রাপ্ত মাদক কারবারিরা হলেন, উপজেলার আলতাপোল গ্রামের আলাউদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ হাসান আলী (২৮), একই উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের আঃ খালেক ছেলে মোঃ ওমর আলী গাজী (৪১) এবং রামচন্দ্রপুর গ্রামের মোঃ আইয়ুব বাসিয়ার ছেলে মোঃ সাজু বাসিয়া (২৯)অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সাথে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।”অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আলামত জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেশবপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ধারাবাহিক অভিযান চললে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে।অভিযানে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন-এর নেতৃত্বে খ সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT