খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ফুলবাড়িয়ায় আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

[ccfic]

 

গোলাম কিবরিয়া পলাশ/ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষ-ড়যন্ত্র বলে মনে করছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল বলেন, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পরে কেশরগঞ্জের ঘটনা পরিকল্পিত ও সাজানো। পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিপক্ষের কথার জবাব দেন আখতারুল আলম ফারুক। সে ঘটনাটির খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল প্রচার করে যাচ্ছে।তারা বলেন, আখতারুল আলম ফারুক আগামী দিনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হবেন, বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক দোয়া ও ইফতার মাহফিলে ব্যপক জনশ্রুত পরিলক্ষিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। তারই অংশ হিসেবে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নাওগাঁও ও রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলকে পন্ড করার জন্য কলেজের মূল গেইটে ফারুকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রতিপক্ষরা।উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, গাড়ি বহরের সামনে থাকা মাদকাসক্তদের তিনি চেনেন না, তারা নে-শাগ্রস্ত অবস্থায় বহরের সামনে অবস্থান নিলে সঠিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে নেতাকর্মীরা। তিনি আরো বলেন, তাদের কথার জবাব দিতে হয়েছে। সামাজিক মাধ্যমে সেটার খণ্ডিত অংশ প্রচার করছে দু-ষ্কৃতকারীরা। ফারুক বলেন, ষ-ড়যন্ত্রকারী একটি গ্রুপ টাকা দিয়ে নে-শাগ্রস্তদের ভাড়া করে গন্ডগোল করার চেষ্টা করেছে।এর আগেও বহুবার রাজনৈতিক প্রতিপক্ষ দুষ্কৃতিকারী কিছু লোক আমাকে হেয় পতিপন্ন করার জন্য বিভিন্ন সময় হামলা চালিয়েছে। আমাকে মারার পরিকল্পনাও করেছে। আমি জিয়ার আদর্শের সৈনিক, আমি ভেঙ্গে পড়িনি, আমি আমার আদর্শ থেকে একটুও বিষ্চুতি হইনি, আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT