খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  বিএনপি নেত্রী থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী. আলোচনায় ঘাটভোগের শুক্লা খাঁ.
  শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন শাহিন মোল্লা (অমি)
  নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান
  কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা
  কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা
  জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬
  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.

নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান

[ccfic]

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে তখন ভরদুপুর। রাষ্ট্রীয় প্রোটোকল আর নিরাপত্তার চিরাচরিত কড়াকড়িতে অভ্যস্ত নগরবাসী হয়তো ভেবেছিলেন, ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কনভয় সাঁই সাঁই করে বেরিয়ে যাবে রাজপথ ধরে। কিন্তু রবিবার (৩ মে) দুপুরের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। ওসামনী স্মৃতি মিলনায়তনের দরজা দিয়ে বের হয়ে তিনি সোজা হেঁটে পা বাড়ালেন সচিবালয়ের দিকে, নিরাপত্তার অচলায়তন ভেঙে মিলেমিশে গেলেন সাধারণ মানুষের ভালোবাসায়।ওসমানী স্মৃতি মিলনায়তনের বাইরে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত থাকা নিরাপত্তা ব্যবস্থা ছিল তুলনামূলক শিথিল। ব্যারিকেডের পাশে দাঁড়ানো মানুষও খুব কাছ থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পান।রবিবার দুপুর ২টা ৬ মিনিটের দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বের হয়ে জনতার কাতারে নেমে আসেন প্রধানমন্ত্রী। রাস্তায় নামতেই অনেকেই তাকে সালাম দেন। জবাবে প্রধানমন্ত্রীও পথচারীদের সালামের উত্তর নেন। নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা জনসাধারণের চলাচলে তেমন বাধা সৃষ্টি করেনি।এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনব্যাপী ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের কাছে ডিসিরা বিভিন্ন প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত দেবে সরকার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT