খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  বিএনপি নেত্রী থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী. আলোচনায় ঘাটভোগের শুক্লা খাঁ.
  শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন শাহিন মোল্লা (অমি)
  নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান
  কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা
  কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা
  জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬
  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা

[ccfic]

শেখ মোঃ আব্দুল হামিদ, মৌলভীবাজার প্রতিনিধি: ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের উপর যেকোনো ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধ করা এখন সময়ের দাবি।মানববন্ধনে প্রধান স্লোগান হিসেবে উচ্চারিত হয়—“সাংবাদিক নির্যাতন-হয়রানি বন্ধ কর, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত কর।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।মানববন্ধন ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT