খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  বিএনপি নেত্রী থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী. আলোচনায় ঘাটভোগের শুক্লা খাঁ.
  শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন শাহিন মোল্লা (অমি)
  নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান
  কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা
  কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা
  জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬
  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.

কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা

[ccfic]

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ আমরাই গড়বো নিরপদ উপকূল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার কয়রায় জেজেএস প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি হল রুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গত এক বছরের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নেওয়া উদ্যোগ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, আগাম সতর্কবার্তা প্রচার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারি আঃ মালেকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার অশোক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এতে আরও বক্তব্য রাখেন জাপানের আন্তর্জাতিক সংস্থা শাপলা নীড়ের প্রতিনিধি প্রফেসর কেইকো ইকেদা, ইউমি ইয়াগিশিতা মাসুদা, মোঃ আনিসুজ্জামান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ শওকত হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, সাংবাদিক শেখ জাহাঙ্গীর কবির টুলু ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন, মাসুম বিল্ল্যাহ, নাজমুস শাহাদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম,শাহানারা জামাল,সেলিনা আক্তার, ক্লাব প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, ওয়ার্ড দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য আশিকুজ্জামান, মোল্ল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সিপিপির মনিরা খাতুন, রেবেকা ইয়াসমিন, জেজেএসের এস এমএ মজিদ, আবু জোবায়ের, মাহিমা আক্তার প্রমুখ। সমন্বয় সভায় বক্তারা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে স্থানীয় পর্যায়ে আরও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT