খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি

[ccfic]

 

বিশেষ প্রতিনিধি/ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান নির্বাহী কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচন করার আদেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন।রুলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামকে আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে।ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর ক্রীড়া সম্পাদক প্রার্থী এম এ মোতালেব এর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান গত ৯ মার্চ এই রুল জারি করেছেন। রীটকারীর পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান ও সিনিয়র এডভোকেট আব্দুল হাই।কোন নির্বাচন ও ভোটগ্রহণ ছাড়াই ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন গত ২ জানুয়ারি ২০২৫ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করেন।ঐদিন বেলা ১২.৩০ টা থেকে প্রেসক্লাব সংস্কার কমিটির আহব্বায়ক মোঃ শামসুল আলম খান, মূখ্য সংগঠক শিবলী সাদিক খান, যুগ্ম আহবায়ক জহর লাল দে, আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, সুমন ভট্রাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সাদেকুর রহমান, মফিদুল ইসলাম লাভলু, ইউসুফ খান লিটন, আশিকুর রহমান মিঠু, সেলিম আকন্দ, সারোয়ার জাহান জুয়েল, রোকসানা আক্তার, তসলিমা রত্না, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুল হাকিম, আমিনুল ইসলাম, কামরুল হাসান, মোশারফ হোসেন জুয়েল, বিল্লাল হোসেন মানিক, দ্বীন ইসলাম, বিসু সাহা, সেলিম সাজ্জাদ সহ শতাধিক সাংবাদিক এজিএম স্থগিত ও কমিটি ঘোষণা না করে প্রেসক্লাব সংস্কারে দাবি জানিয়ে দীর্ঘ ৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যৌথ বাহিনী, পুলিশের কর্মকর্তা সকলেই উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন দাবি অবহিত হয়ে এডিএম এর নেতৃত্বে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হলেও তারা কোন রকম নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণা করেন। অনির্বাচিত এই কমিটির সদস্যরা গত ৫ জানুয়ারি ২০২৫ দায়িত্বভার গ্রহণ করলে সমালোচনার ঝড় উঠে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT