খুলনা, বাংলাদেশ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ
  অবশেষে ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত
  জাপান গেলেন বিরোধীদলীয় নেতা
  ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে : নাহিদ ইসলাম
  সাভারে আগুনে পুড়ল ৮ ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা
  ইসরায়েলি হামলায় লেবাননে শিশুসহ নিহত ১২
  যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে দফায় দফায় হামলা
  ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
  মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১৪ (চৌদ্দ) বোতল উইন কোরেক্স সিরাপ সহ ০১ (এক
  নেশার টাকা না পেয়ে স্ত্রীর উপর নির্যাতন, শেষে মৃ/ত্যু: স্বামী-শাশুড়ি গ্রেফতার

নেশার টাকা না পেয়ে স্ত্রীর উপর নির্যাতন, শেষে মৃ/ত্যু: স্বামী-শাশুড়ি গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ইমাদুল ইসলাম :

যশোরের অভয়নগরে নেশার টাকা জোগাড় করে দিতে না পারায় এক গৃহবধূকে পিটিয়ে হ/ত্যা/র অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভুগিলহাট গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন চুমকির স্বামী আকাশ বিশ্বাস ও শাশুড়ি মল্লিকা বিশ্বাস। নিহত গৃহবধূ চুমকি দাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের অশোক দাসের মেয়ে।নিহতের চাচা পলাশ দাস জানান, “খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চুমকিকে ঘরের বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, স্বামীর নেশার টাকার জন্য চাপ সৃষ্টি করা হলে তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে নির্মমভাবে মারধর করা হয়, যা তার মৃ/ত্যুর কারণ হতে পারে। ঘটনার পরপরই অভয়নগর থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃ/ত্যু/র প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT