খুলনা, বাংলাদেশ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় গত ২২ এপ্রিল দুপুরে বাবার সামনে থেকে ছিনিয়ে নেয়া হয়েছিল উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪)। অপহরণের ৯ দিনের মাথায় ঘটনার মূলহোতাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়। লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার সময় মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হই। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে আসামি লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন আমার মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।ঘটনার পর উত্তরাপূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে উত্তরা পূর্ব থানার একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার সময় গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT