খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট, আতঙ্কে পরিবার

[ccfic]

ডেস্ক :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া হুমকিমূলক চিরকুটে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেমের ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রীকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়। গত সোমবার বিকেলের দিকে কে বা কারা তাদের ঘরের দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায় এবং সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করে। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।ওই চিরকুটে, পুলিশে অভিযোগ করলেও কোনো ভয় নেই উল্লেখ করে রিফাত ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তার স্ত্রীকে উদ্দেশ্য করে কাফনের কাপড় রেখে যাওয়ার কথা লেখা ছিল। ভাষা ও বক্তব্যের ধরণ ঘটনাটিকে আরও ভয়াবহ ও রহস্যজনক করে তুলেছে বলে স্থানীয়রা মনে করছেন।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।ব্রাহ্মণপাড়া থানার (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে, পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT