খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিভু নিভু হয়েও জ্বলবে
  বুথফেরত জরিপ বিজেপির জয়ের আভাস দেখালেও মমতা বললেন উল্টো
  জেলা প্রশাসকের পর, এবার ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন
  দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশ, লাখো মানুষ জমায়েতের প্রত্যাশা
  চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
  রূপসায় মাদকাসক্ত স্বামীর বিরূদ্ধে থানায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
  ভারত-পাকিস্তান যুদ্ধের পর বেড়েছে চীনা কোম্পানির যুদ্ধবিমান বিক্রি
  মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন
  শ্রমিকের রক্তে ভেজা মহান মে দিবস
  খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

প্রেসক্লাবে হামলা: ১৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত দুই আসামি

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাত ১টায় নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে উত্থাপন করা হলে বিকাল ৩টায় খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন। কারাগারে না গিয়েই ১৪ ঘণ্টার মধ্যে মুক্ত হয়েছেন তারা।জামিনপ্রাপ্ত দু’জন হলেন দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। পেশায় তারা উভয় দর্জি। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের দু’জনকে দেখা যায়। ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এরা দু’জন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি।উল্লেখ্য, রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT