খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিভু নিভু হয়েও জ্বলবে
  বুথফেরত জরিপ বিজেপির জয়ের আভাস দেখালেও মমতা বললেন উল্টো
  জেলা প্রশাসকের পর, এবার ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন
  দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশ, লাখো মানুষ জমায়েতের প্রত্যাশা
  চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
  রূপসায় মাদকাসক্ত স্বামীর বিরূদ্ধে থানায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
  ভারত-পাকিস্তান যুদ্ধের পর বেড়েছে চীনা কোম্পানির যুদ্ধবিমান বিক্রি
  মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন
  শ্রমিকের রক্তে ভেজা মহান মে দিবস
  খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

খালিশপুরে তাঁতি দল নেতা হত্যা মামলায় রনি গ্রেপ্তার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো: রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি সে। হত্যাকাণ্ডের পর থেকে সে পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ জানতে পারে এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রনির পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT