খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমলো স্বর্ণের দাম, দুই দফায় ৫ হাজার টাকার বেশি

[ccfic]

ডেস্ক :

দেশের স্বর্ণবাজারে বইছে স্বস্তির হাওয়া। সাম্প্রতিক পাঁচ দফা মূল্য সমন্বয়ের মধ্যে তিনবারই কমেছে এই মূল্যবান ধাতুর দাম। সবশেষ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নতুন ঘোষণায় টানা দ্বিতীয়বারের মতো কমানো হয়েছে স্বর্ণের দাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম। ফলে গত দুই দফায় মোট কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি নেমে এসেছে ২ লাখ ২১৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।এর আগে গত ২৩ এপ্রিলও বড় অঙ্কের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।স্বর্ণের বাজারে বছরজুড়ে অস্থিরতা থাকলেও চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৫৭ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে।উল্লেখ্য, ২০২৫ সালেও স্বর্ণের বাজারে ব্যাপক উত্থান-পতন দেখা যায়। সে বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT