খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন
  সাংবাদিক আব্দুল কাদের খান, ডুমুরিয়ার সাংবাদিকতার একজন জীবন্ত কিংবদন্তি।
  প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম
  রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন আরাগচি
  দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
  সন্দেহভাজনের বাড়ির জানালা কালো কাপড়ে ঢাকা, এলাকায় চাঞ্চল্য
  ১টি বিদেশী পিস্তল, ১ টা মাগাজিনসহ ৭ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতারঃ কেএমপি
  খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা
  নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের
  সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

সন্দেহভাজনের বাড়ির জানালা কালো কাপড়ে ঢাকা, এলাকায় চাঞ্চল্য

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কোল অ্যালেনের বাড়িকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটির গ্যারেজের জানালাগুলো কালো কাপড় ও ভেতর থেকে ফয়েল দিয়ে ঢেকে রাখা হয়েছে, যা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটির প্রতিবেদককে স্থানীয় বাসিন্দারা বলেন, আজই তারা বিষয়টি খেয়াল করলেন। এর আগে এমন কিছু তাদের নজরে পড়েনি। এক প্রতিবেশী ভিন্স তেরাজ্জিনো জানান, এটা আমাদের এলাকায় স্বাভাবিক নয়। এখানে সাধারণত এমন কিছু ঘটে না।এদিকে এলাকায় গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে এফবিআই। তবে তারা এখনো বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, জানালার ভেতরে ফয়েল এবং বাইরে কালো কাপড় দিয়ে ঢাকা থাকায় বাড়িটিকে ঘিরে রহস্য আরও বেড়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ চলাকালীন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা বলয় ভেঙে এক বন্দুকধারী ভেতরে ঢুকে পড়লে তড়িঘড়ি করে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। মাত্র ২১ মাসের ব্যবধানে এটি ছিল তাকে হত্যার তৃতীয় বড় প্রচেষ্টা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT