খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

নদীতে ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চ চরে আটকা, শতাধিক যাত্রী উদ্ধার

[ccfic]

ডেস্ক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল ও বাহাদুরপুর চরসংলগ্ন এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ আটকা পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চে থাকা শতাধিক যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করেই মেঘনা নদীতে দমকা হাওয়া, বজ্রপাত সৃষ্টি হলে নদীপথে চলাচলরত লঞ্চগুলো বিপদের মুখে পড়ে। এর মধ্যে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি সাথী ও এমভি সমতা নামের দুটি লঞ্চ ঝড়ের তাণ্ডবে চরাঞ্চলে আটকা পড়ে।স্থানীয় সূত্র ও নৌ-পুলিশ জানায়, বিকেল ৪টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি সাথী লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলব উত্তর উপজেলার মেঘনাপাড়ের বাহাদুরপুর চরের কাছে পৌঁছালে প্রবল ঝড়ের মুখে পড়ে। ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটির পাখার সঙ্গে কারেন্ট জাল জড়িয়ে যায়। এতে চালক লঞ্চটি নিরাপদে বাহাদুরপুর চরে তুলে দেন। পরে লঞ্চটি আর নদীতে নামানো সম্ভব হয়নি। আটকা পড়া যাত্রীরা পরে স্থানীয় ট্রলারের মাধ্যমে নিরাপদে তীরে পৌঁছান।অন্যদিকে, বিকেল ৫টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি সমতা লঞ্চটিও ঝড়ের কবলে পড়ে। শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বৈরী আবহাওয়ায় টিকে থাকতে না পেরে ষাটনল ও গজারিয়া উপজেলার শোল্লানী চরসংলগ্ন এলাকায় আটকা পড়ে।ষাটনল লঞ্চঘাটের ইজারাদার দবির উদ্দিন জানান, ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে চালক প্রাণপণ চেষ্টা করেও লঞ্চটি স্বাভাবিকভাবে চালিয়ে নিতে পারেননি। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চরসংলগ্ন স্থানে লঞ্চটি আশ্রয় নিতে বাধ্য হয়।মোহনপুর লঞ্চঘাটের ইজারাদার বোরহান উদ্দিন বলেন, আকস্মিক ঝড়ে নদীপথে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এমভি সমতা লঞ্চে আটকা পড়া সাংবাদিক গোলাম নবী খোকন বলেন, হঠাৎ করেই নদীতে প্রচণ্ড ঝড় শুরু হয়। চারদিকে দমকা হাওয়া আর ঢেউয়ে লঞ্চ দুলতে থাকে। একসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালক অত্যন্ত দক্ষতার সঙ্গে লঞ্চটি নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করেন। পরে চর এলাকায় আশ্রয় নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাই। আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছি।মতলব উত্তর উপজেলার মেঘনা পারস্থ মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, এমভি সমতা ও এমভি সাথী উভয় লঞ্চের যাত্রীরাই নিরাপদে রয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আল বোরাক নামে আরেকটি লঞ্চ মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর এলাকায় আটকা পড়েছে, যা আমাদের সীমানার বাইরে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT