খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম
  রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন আরাগচি
  দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
  সন্দেহভাজনের বাড়ির জানালা কালো কাপড়ে ঢাকা, এলাকায় চাঞ্চল্য
  ১টি বিদেশী পিস্তল, ১ টা মাগাজিনসহ ৭ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতারঃ কেএমপি
  খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা
  নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের
  সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই
  মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
  সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

[ccfic]

ডেস্ক :

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক সাজাউর রাজা চৌধুরীপারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার জানাজা আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।দেওয়ান শামসুল ছিলেন মরমি কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। ছাত্রজীবনে তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান।পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত হলে ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৪ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সদালাপী, নম্র ও অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। দল-মত নির্বিশেষে সবার কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT