খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের
  সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই
  মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
  সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী
  লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করল ইসরায়েল
  যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  নদীতে ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চ চরে আটকা, শতাধিক যাত্রী উদ্ধার
  আত্মঘাতী বোমা হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
  ‘মানুষ বিক্রির’ কারবার করেন এনসিপি নেতা
  সময় শেষেও জানালা বন্ধ করে পরীক্ষা, প্রতিবাদ করায় ছাত্রকে ধমক!

৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকবে কয়দিন?

[ccfic]

ডেস্ক :

দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই বিশেষ সতর্কবার্তা অনুযায়ী, আরও ৩ দিন এসব বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বর্ষণ অব্যাহত থাকতে পারে।এই প্রবল বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার নিচু জমি বা শহরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে।এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেসঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।বিরূপ আবহাওয়ার এই পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মূলত গভীর মেঘমালার প্রভাবে তৈরি হওয়া এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রবণতা আগামী কয়েক দিন জনজীবনে প্রভাব ফেলতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT