খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন
  সাংবাদিক আব্দুল কাদের খান, ডুমুরিয়ার সাংবাদিকতার একজন জীবন্ত কিংবদন্তি।
  প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম
  রাশিয়ায় নেমেই যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন আরাগচি
  দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
  সন্দেহভাজনের বাড়ির জানালা কালো কাপড়ে ঢাকা, এলাকায় চাঞ্চল্য
  ১টি বিদেশী পিস্তল, ১ টা মাগাজিনসহ ৭ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতারঃ কেএমপি
  খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা
  নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের
  সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

খুলনা প্রেস ক্লাবে হামলার ঘটনায় মামলা : আসামিরা চিহ্নিত, গ্রেপ্তার নেই

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার রাতে প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে তিনি ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ২০-২৫ ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। রাতভর খুলনার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, রিপন আকন, গাউস, হালিম ও মিজান।বাদী তার এজাহারের উল্লেখ করেন, সন্ধ্যা ৬ টা ৫ মিনিটের দিকে কয়েকজন সন্ত্রাসী বেআইনিভাবে দেশি অস্ত্রসহ অনাধিকারে খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে। এ সময় তারা কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাদের মারপিট করে। এ ঘটনায় তিনি রাতে উল্লিখিত ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ২০-২৫জন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার এসআই বিশ্বজিৎ বসু জানান, মধ্যরাতে মামলাটি রুজু হয়। পরে আমাকে তদন্তভার দেওয়া হয়। রাতভর বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিদের কাউকে এ পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমরা সিসি ফুটেজ সংগ্রহ করেছি। তা দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করেছি। রাতভর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।খুলনা প্রেসক্লাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সংবাদকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তারা সকলে জানায়, প্রেসক্লাবের মতো একটি নিরাপদ স্থানে হামলা, কখনও তা মেনে নেওয়া যায়না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে আহবান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT