খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৮ জন নিহত
  খুলনায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড
  পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
  বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট
  সপ্তাহব্যাপী সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট
  সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস যেসব অঞ্চলে
  চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ
  সার-জ্বালানি সরবরাহ বিঘ্নে ধুঁকছে কৃষি
  ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
  একই হোটেলে হামলার শিকার হয়েছিলেন আরেক মার্কিন প্রেসিডেন্ট

শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান

[ccfic]

ডেক্স :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।রোববার (২৬ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে তারা শাহবাগে জড়ো হন।আন্দোলনকারীরা জানান, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। নিজেদের শিক্ষক দাবি করে তারা স্লোগান দেন ‘তুমি কে? আমি কে? শিক্ষক, শিক্ষক’ এবং ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই।’ এতে কিছুক্ষণ পরপর শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে।রোববার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে হাজারের বেশি সুপারিশপ্রাপ্ত প্রার্থী অবস্থান নেন। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।ফয়সাল হুসাইন নামে এক নিয়োগপ্রত্যাশী বলেন, প্রায় ১১ লাখ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করে তারা ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখনো নিয়োগপত্র না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। আমাদের মেডিকেল, ডোপ টেস্ট ও অন্যান্য পরীক্ষা সব সম্পন্ন হয়েছে। শুধু আমাদের নিয়োগটা বাকি। আমরা আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত আমাদের এ সমস্যার সমাধান করবে।আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগের আশায় অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT