খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন
  এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
  তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী
  জুনে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে
  শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  মিশর ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের মাতম

[ccfic]

ডেক্স :

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে। তবে অনেক বছর আগে থেকেই লিমনের বাবা জহরুল ইসলাম গাজীপুরের মাওনা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই বেড়ে উঠা ও পড়াশুনা লিমনের। গ্রামের বাড়িতে তার চাচা-চাচিসহ অন্যান্য আত্মীয়-স্বজন বসবাস করেন।গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর জামিল আহমেদে লিমন (২৭)। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহটি উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই লিমনের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।লিমনের চাচা মাহবুবুর রহমান বলেন, আমরা চার ভাই। লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি আসতেন। নিখোঁজের খবরের পর হঠাৎ শুক্রবার রাতে খবর পেলাম আমার ভাতিজা লিমন মারা গেছে। আমরা চাই লিমনের লাশটি যেন দ্রুত দেশে ফেরত পাঠানো হয়৷ আর হত্যাকারীর যেন দ্রুত বিচার হয়। একই দাবি জানান লিমনের ফুপু আকলিমা আক্তার।লিমনের প্রতিবেশী আলমগীর হোসেন হৃদয় বলেন, আমাদের গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে খুন হয়েছেন এটা মেনে নিতে পারছি না। খবরটি শোনার পর থেকেই আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি। এমন খবরে গ্রামবাসী শোকাহত।জানা গেছে লিমন, ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি জামিল আহমেদ লিমন নামে মাদারগঞ্জ উপজেলার একজন সন্তান যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে খুন হয়েছেন। এতে লাশ আনার ক্ষেত্রে সহযোগিতা করবে দূতাবাস।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT