খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ভোটের আনন্দে মেতেছে গাজাবাসী
  সম্মানিত আইজিপি মহোদয়ের অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
  সম্মানিত আইজিপি মহোদয় নির্মাণাধীন লবণচরা থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলে
  সম্মানিত আইজিপি মহোদয় রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় অবস্থিত কমিশনারের বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করলেন
  উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনা সাহিত্যাঙ্গনের প্রিয় মুখ মন্নুজাহান হোসেনের ইন্তেকাল
  খুলনার জন্মদিনে শিববাড়িতে মিলন মেলা
  বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  জঙ্গি হামলার হুমকিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই : ডিএমপি
  রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই: আইনমন্ত্রী

রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই: আইনমন্ত্রী

[ccfic]

ডেক্স :

দোষারোপের রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে পথ ধরে হাঁটতে চাই। রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই। কিন্তু আমাদের চিন্তার ঐক্য আমাদের ভাবনা সকলের ভাবনা মানুষের উন্নয়নকে নিয়েই। উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাবো।শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘উন্নয়ন সংলাপ: কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।এসময় আইনমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, কৃষি বিপ্লব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে। তিনি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম ঢাকার আয়োজনে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর নিয়ে গঠিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন সাধনে করনীয় শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে ড. খ ম কবিরুল ইসলাম, সিনিয়র সচিব (পিআরএল) এবং সভাপতি, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। এছাড়াও কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সংসদীয় আসনের সংসদ সদস্য এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT