খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী

[ccfic]

ডেক্স :

‘সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জুলিয়া ভারভারো। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে তার ব্যক্তিগত জীবনের তথ্য প্রকাশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, জুলিয়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সন্ত্রাসবিরোধী বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। বুধবার তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থার একটি সূত্র জানিয়েছে, জুলিয়া বর্তমানে তদন্তের কারণে প্রশাসনিক ছুটিতে আছেন এবং তিনি আর তার দায়িত্ব পালন করছেন না।ভারভারোর বিরুদ্ধে বয়স্ক পুরুষদের সঙ্গে আর্থিক সুবিধার বিনিময়ে সম্পর্ক বজায় রাখার অভিযোগ উঠেছে। তার এমন আচরণ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ দেখা দিয়েছে। রবার্ট বি নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি এই বিষয়ে সংবাদমাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, একটি পরিচিত ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় হয়।ভারভারো ২০২৪ সালে হোমল্যান্ড সিকিউরিটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০২৫ সালের মে মাস থেকে বর্তমান পদে দায়িত্ব পালন করছিলেন। তবে বরখাস্ত হওয়ার আগে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি বুঝতে পারিনি যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটিতে যাওয়া কোনো ভুল ছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT