খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক

[ccfic]

ডেক্স :

রাজধানীর কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল এলাকায় যৌথ অভিযান চালিয়েছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) ঢাকা উইং ও র‍্যাব-১০। এ সময় রোগী বাগানো ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ১৬ দালালকে আটক করা হয়। গতকাল বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে স্থানান্তরের সময় সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে র‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিল এবং এর মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT