খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

[ccfic]

ডেক্স :

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ড. এ এফ এম মাসুম রব্বানী, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা; মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ; মহা. আশরাফুজ্জামান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর (বর্তমানে পলাতক); এ জেড এম নাফিউল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মোহাম্মদ আবুল ফয়েজ ডিআইজি, নৌ পুলিশ; মো. মনিরুল ইসলাম,ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মাহফুজুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদফতর, ঢাকা (টিআর); মো. মুনিবুর রহমান, ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স; মো. ইকবাল হোসেন অতিরিক্ত ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়; শামীমা বেগম, ডিআইজি, পুলিশ অধিদফতর; মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ; মো. আমিনুল ইসলাম, ডিআইজি, পুলিশ টেলিকম; ও সালমা বেগম, ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।প্রজ্ঞাপনে চাকরির বিধি অনুযায়ী তারাঅবসরজনিত সুবিধা প্রাপ্ত হবেন বলে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT