খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :

কেশবপুরের পাঁজিয়া উইনিয়নে “অন্ত্যজ জনগোষ্ঠির (রিশি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠি) দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক হস্তশিল্প” প্রকল্পের উপকরণ বিতরণ উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ওই প্রকল্পের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।সোমবার (২০ এপ্রিল-২৬) সকাল ১১ টায় পাঁজিয়া উইনিয়ন পরিষদের হলরুমে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মী মানব মণ্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া উইপি’র সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, জাতীয় উন্নয়ন কর্মী আশুতোষ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, উন্নয়ন কর্মী আব্দুল গফ্ফার, উন্নয়ন কর্মী জালাল উদ্দীন সরদার প্রমূখ।অনুষ্ঠানে “অন্তজ জনগোষ্ঠির (রিশি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠি) পাঁজিয়া ইউনিয়নের সারুটিয়া, মাদার ডাঙ্গা, মনোহরনগর গ্রামের ২০ জন উপকারভোগীর জীবনমান উন্নয়নে প্রত্যেককে দু’টি করে তল্লাবাঁশ, একখানা দা ও একটি করে বসার পিড়ি দেওয়া হয়।পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার জানান, “২০ জন উপকারভোগীকে বছরে কিস্তিতে কিস্তিতে ৯৮০ টি বাঁশ দেওয়া হবে, যাতে করে তারা এই বাঁশ শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রানী নিজ হাতে উপকরণগুলি বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক সমীর কুমার দাস, উইপি সদস্য শিরিনা বেগম, উইপি সদস্য, দিলদিল হাসনা মুক্তাসহ পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রামকর্মীগণ। উপকারভোগীরা জানান, বাবুর আলী ভাইয়ের মাধ্যমে এসকল উপকরণ পেয়ে আমরা দারুণভাবে খুশি হয়েছি।

ছবিঃ

২০/০৪/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT