খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাড়িতে কি অকটেন তৈরি করা যায়?

[ccfic]

ডেক্স

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে সম্প্রতি ‘অকটেন তৈরির চেষ্টা’ করতে গিয়ে বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, ঘরে কি আসলেই অকটেন তৈরি করা যায়?বিশেষজ্ঞ ও জ্বালানি শিল্প সংশ্লিষ্টদের মতে, এর সরল উত্তর হলো না। ঘরে অকটেন তৈরি করা সম্ভব নয়। এটি চেষ্টা করাও খুব বিপজ্জনক।অকটেন হলো পেট্রোলিয়ামের একটি উপাদান, যা সাধারণত তেল শোধনাগারে (রিফাইনারি) জটিল শিল্প প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয়। এর জন্য প্রয়োজন হয় উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপের যন্ত্রপাতি এবং বিশেষ রাসায়নিক প্রক্রিয়া, যা ঘরোয়া পরিবেশে মোটেই সম্ভব নয়।জার্নাল অব ক্যাটালাইসিসের সূত্র অনুসারে, রিফাইনিং প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম এবং ক্যাটালিস্টগুলোর কার্যকারিতা নির্দিষ্ট উচ্চ চাপ ও তাপমাত্রার ওপর নির্ভরশীল, যা শিল্পকারখানার বাইরে নিয়ন্ত্রণ করা বৈজ্ঞানিকভাবে অসম্ভব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ।জার্নাল অব লস প্রিভেনশন ইন দ্য প্রসেসেস ইন্ডাস্ট্রিজে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, জ্বালানি তেলের বাষ্পীভূত হওয়ার হার এবং এর নিম্ন ‘ফ্ল্যাশ পয়েন্ট’-এর কারণে সামান্য ভুল থেকে বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটতে পারে।এনভারমেন্টাল হেলথ পারসপেকটিভস জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, অপরিশোধিত হাইড্রোকার্বন বাষ্পের সংস্পর্শে এলে ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে।এছাড়া গবেষণায় প্রমাণিত হয়েছে, জ্বালানির রাসায়নিক শুদ্ধতা নিশ্চিত না হলে তা আধুনিক ইঞ্জিনের অভ্যন্তরীণ দহন ক্ষমতা নষ্ট করে দেয়। অন্যদিকে জার্নাল অব লস প্রিভেনশন ইন দ্য প্রসেসেস ইন্ডাস্ট্রিজের গবেষণা অনুযায়ী, অনিয়ন্ত্রিত পরিবেশে হাইড্রোকার্বন পাতন করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এতে যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকে।বিশেষজ্ঞদের মতে, ইউটিউব বা অনলাইনে দেখা ঘরোয়া পদ্ধতি বাস্তবে সহজ মনে হলেও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। অনেক সময় ভুল ধারণার ওপর ভিত্তি করে কিছু মানুষ ভিডিও দেখে বিভ্রান্ত হয়। এতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ফেনীর সোনাগাজীর ঘটনা এটিই প্রমাণ করে দেয়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT