খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
  যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে জেদ্দায় শাহবাজ ও প্রিন্স সালমানের বৈঠক
  জ্বালা‌নি সংক‌টে বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র, ভয়াবহ লোডশেডিংয়ে খুলনা
  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শুরু

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বেঠক করছেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। এতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ১১ দলীয় ঐকের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। বৈঠক শেষে একই মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এর আগে গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ সহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্যে। কর্মসূচির মধ্যে আরও ছিল- সব মহানগরী ও জেলায় বিক্ষোভ এবং ঢাকায় জাতীয় সেমিনার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT