খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

দিঘলিয়ার লাখোহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

[ccfic]

‎মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার বাটাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোঃ খায়রুল চৌধুরী (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত খায়রুল ওই এলাকার বাসিন্দা মোঃ আবু চৌধুরীর পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি ঘেরের মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টানতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খায়রুলের অকাল মৃত্যুতে পুরো লাখোহাটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT