মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার বাটাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোঃ খায়রুল চৌধুরী (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত খায়রুল ওই এলাকার বাসিন্দা মোঃ আবু চৌধুরীর পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি ঘেরের মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টানতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খায়রুলের অকাল মৃত্যুতে পুরো লাখোহাটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।