খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন

লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম : হুইপ বকুল

[ccfic]

ডেস্ক রিপোর্ট:লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং মেধার সঠিক বিকাশের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আহŸান জানিয়ে বলেন, খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুন্ন রাখতে তরুণ সমাজকেই মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে।শনিবার বিকেলে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর বয়রাস্থ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুর রহমান।শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে হুইপ বকুল খুলনা সরকারি মহিলা কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন যে, কলেজের নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস ও হোস্টেলসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। এই লক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য বিভাগের একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনে নির্মাণ কাজ শুরুর প্রতিশ্র“তি দেন তিনি। হুইপ বলেন, খুব শিগগিরই এই কলেজের উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।অনুষ্ঠানে বিশেষ বৈশিষ্ট্য ছিল শিক্ষার্থীদের সাথে হুইপের সরাসরি মতবিনিময়। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন বিভাগের ছাত্রীদের মুখোমুখি হয়ে তাদের শিক্ষা জীবনের নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সেসব সমাধানের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের উপাদাক্ষ্য প্রফেসর মোঃ আব্দুল গফফার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ রেজাউল করিম, প্রফেসর শেখ আইরিন মুজিব এবং প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।পরবর্তীতে একই দিনে বিকেল সাড়ে ৫টায় হুইপ রকিবুল ইসলাম বকুল নগরীর জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT