খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান -হুরে জান্নাত”
  রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব- জিএম কামরুজ্জামান টুকু”
  কেশবপুরে পহেলা বৈশাখের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুকুল আহ্বায়ক, ডাবলু সদস্য সচিব ও সাধন যুগ্ম আহ্বায়ক
  মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো “শ্রমিক অধিকার পরিষদ”
  খুলনায় অভিযানে অপহৃত শিশু উদ্ধার. গ্রেফতার ১.
  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব- জিএম কামরুজ্জামান টুকু”

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// জিএম কামরুজ্জামান টুকু রূপসা উপজেলাকে আধুনিক করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাংগা গ্রামের মরহুম ছিকমত গোলদারের সেজ ছেলে। জিএম কামরুজ্জামান টুকু ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও পরবর্তী তে সভাপতি, খুলনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, পরবর্তীতে যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, “আমি সারা জীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থেকেছি। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। নির্বাচিত হলে রূপসী রূপসাকে একটি আধুনিক, দুর্নীতি, মাদক, চাদাবাজ মুক্ত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং স্বচ্ছ ইমেজের কারণে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে কামরুজ্জামান সবার শীর্ষে।তিনি উপজেলা বাসীর নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT