খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান -হুরে জান্নাত”
  রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব- জিএম কামরুজ্জামান টুকু”
  কেশবপুরে পহেলা বৈশাখের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুকুল আহ্বায়ক, ডাবলু সদস্য সচিব ও সাধন যুগ্ম আহ্বায়ক
  মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো “শ্রমিক অধিকার পরিষদ”
  খুলনায় অভিযানে অপহৃত শিশু উদ্ধার. গ্রেফতার ১.
  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

মহানগর ছাত্র অধিকার পরিষদকে শুভেচ্ছা জানালো “শ্রমিক অধিকার পরিষদ”

[ccfic]

ডেক্স : একটি সাক্ষাতে ‎নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানান শ্রমিক অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ রুহুল আমিন। তিনি বলেন ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ “ছাত্র অধিকার পরিষদ” এবং পরবর্তী ২৪ এর জুলাই আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান হয়েছে তারও কারিগর এই ছাত্র অধিকার পরিষদ সুতরাং আমি বিশ্বাস করি আগামীতেও তারা জাতির প্রত্যাশা পূরণে কাজ করে যাবে।এসময় খুলনা মহানগর, শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবিন বলেন দীর্ঘদিন থেকে মহানগর ছাত্রের কমিটি না থাকায় এই ইউনিটের সাধারণ কর্মীরা তাদের কার্যক্রমগুলো ঠিক ভাবে পরিচালনা করতে পারছিলনা এখন কমিটি আসাতে খুলনা মহানগর কেন্দ্রিক কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন এলাকা থেকে খুলনাতে পড়তে আশা সাধারণ ছাত্র-ছাত্রীদের সুবিধা অসুবিধা সহ তাদের বিপদ-আপদে তাদের পাশে দাঁড়াবে বলে আমি মনে করি এবং কমিটির দায়িত্বশীল সহ সকল সদস্যকে আমার ও আমার ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।এসময় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে শ্রমিকের পক্ষ থেকে ছাত্রের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রমিক নেতা বিল্লাল হোসেন বাবু।‎বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার ‎নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাব্বির রহমান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ওমর ফারুক। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলমগীর হোসেন মুন্না এবং সহ-সভাপতি হিসেবে এস. এম. ফারদিন আহমেদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ রাকিব হাসান দায়িত্ব পালন করবেন।কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ. এম. তানিমুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা, মোঃ রবিউল ইসলাম রবি ও এস এম মেহেদী; সাংগঠনিক সম্পাদক জুবায়েত শেখ সম্রাট। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু বকর সিদ্দিক (অভি), সালেহীন চৌধুরী সিফাত, ইব্রাহিম হাওলাদার ও আলামিন হোসেন।দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবির শেখ এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ. এম. নাঈম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ মেহেদী তরফদার এবং সহ-অর্থ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম দায়িত্ব পালন করবেন।এছাড়া রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে মোছাঃ মৌসুমী খাতুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ রিফাত খাঁন এবং সহ-সম্পাদক হিসেবে নাইমুর রহমান দায়িত্ব পেয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT