
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ধোপাখোলা গ্রামের সূর্বনা মন্ডল রিয়াকে খুঁজে পেতে সন্ধান চাওয়া হচ্ছে। তিনি বাবার বাড়ি থেকে শশুর বাড়ি আসার পথে নিখোঁজ হন।সূর্বনা মন্ডল রিয়ার বাবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালীনগর গ্রামে। তিনি আজ ১ এপ্রিল দুপুরে বাজুয়া থেকে রূপসার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চ কর্তৃপক্ষের ভাষ্যমতে, তিনি চালনা এলাকায় নেমে গেছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৯৬০-৭৩১২৩৬ নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
